1. যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে।
2. যে ব্যক্তি টাকা ধার দেন তাঁকে _____ বলে।
3. যে ব্যক্তি টাকা ধার দেন তাঁকে ____________ বলে ।
4. এক ব্যক্তি কিছু টাকা এই শর্তে ধার করেন যে প্রথম বছরের শেষে 3,150 টাকা, দ্বিতীয় বছরের শেষে 4,410 টাকা ফেরত দেন। যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয়, তবে তিনি কত টাকা ধার করেছিলেন?
5. যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ---- বলে।
6. যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে
7. গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাঁকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি।
8. তিনবন্ধু যথাক্রমে 5000 টাকা, 6000 টাকা ও 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যাবসা শুরু করার এক বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি।
9. দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা, ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিকশা ক্রয় করেন। দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ-খরচা বাদ দিয়ে মোট 30400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি।
10. কুমারটুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 100000 টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 139100 টাকা। কে, কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি।
11. এক ব্যক্তি বার্ষিক 10% সরল সুদে 1,50,000 টাকা কোনো ব্যাঙ্কে 5 বছরের মেয়াদে স্থায়ী আমানত হিসাবে জমা করেন। কিন্তু অসুস্থতার চিকিৎসার জন্য 3 বছর পরই সুদ সহ সব টাকা তুলে নিতে বাধ্য হন। কিন্তু আগাম টাকা তুলে নেওয়ায় ব্যাঙ্ক কম হারে সুদ দেয়। এতে পাঁচ বছর পর টাকা তুললে তিনি মোট যে সুদ পেতেন তা থেকে 39,000 টাকা কম সুদ পান। ব্যাঙ্ক তাকে কত হারে সুদ দিয়েছিল?