নরম পিচবোর্ডের একটি আয়তাকার টুকরোর দৈর্ঘ্য প্রস্থের চারগুণ। দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে লম্ব বৃত্তাকার চোঙ পাওয়া যাবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গসেমি হলে চোঙটির উচ্চতা কত?
Loading content...
ধরি, পিচবোর্ডের আয়তাকার টুকরোটির প্রস্থ \(a\) সেমি এবং দৈর্ঘ্য \(4a\) সেমি ।
দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে লম্ব বৃত্তাকার চোঙ পাওয়া যাবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গসেমি হলে
চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল = আয়তাকার টুকরোটির ক্ষেত্রফল এবং
এবং চোঙটির উচ্চতা = পিচবোর্ডটির প্রস্থ
\(\therefore a\times 4a =100\)
বা, \(4a^2=100\)
বা, \(a^2=25\)
বা, \(a=\sqrt{25}=5\)
\(\therefore \) চোঙটির উচ্চতা = পিচবোর্ডটির প্রস্থ = 5 সেমি ।
🚫 Don't Click. Ad Inside 😈