কলমের মূল্য প্রতি ডজনের 6 টাকা কমলে 30 টাকায় পূর্বের তুলনায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো।
Loading content...

ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য \(x\) টাকা ।
∴ এখন কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হয় \((x-6)\) টাকা ।
আগে 30 টাকায় কলম পাওয়া যেত \(\cfrac{30}{x}\) ডজন \(=\cfrac{30\times 12}{x}\) টি [যেহেতু 1 ডজন = 12 পিস]
আর এখন 30 টাকায় কলম পাওয়া যায় \(\cfrac{30}{x-6}\) ডজন \(=\cfrac{30\times12}{x-6}\) টি [যেহেতু 1 ডজন = 12 পিস]

শর্তানুসারে, \(\cfrac{360}{x-6}-\cfrac{360}{x}=3 \)
বা, \(\cfrac{360(x-x+6}{x(x-6)} =3 \)
বা, \(\cfrac{360\times 6}{x^2-6x}=3 \)
বা, \(\cfrac{720}{x^2-6x}=1 \)
বা, \(x^2-6x=720 \)
বা, \(x^2-6x-720=0 \)
বা, \(x^2-(30-24)x-720=0 \)
বা, \(x^2-30x+24x-720=0 \)
বা, \(x(x-30)+24(x-30)=0 \)
বা, \((x-30)(2+24)=0 \)
অর্থাৎ,হয় \((x-30)=0 \therefore x=30 \)
নয়, \((x+24)=0 \therefore x=-24\) [কিন্তু কলমের মূল্য ঋণাত্বক হতে পারে না । ]
\(\therefore\) কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions