লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। তাঁবুটি তৈরি করতে 5775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং এক বর্গমিটার ত্রিপলের মূল্য 150 টাকা হলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করাে।
Loading content...

ধরি, তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য \(r\) মিটার, উচ্চতা \(h\) মিটার এবং তির্যক উচ্চতা \(l\) মিটার
ভূমিতলের ক্ষেত্রফল \(=13.86\) বর্গমিটার
শর্তানুসারে, \(\cfrac{22}{7}\times r^2=13.86\)
বা, \(r^2=\cfrac{13.86\times 7}{22}=4.41\)
বা, \(r=2.1\)
\(\therefore\) ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 মিটার ।

প্রতি বর্গ মিটার 150 টাকা হিসাবে 5775 টাকায় ত্রিপলের পরিমান \(=\cfrac{5775}{150}=23.1\) বর্গমিটার

\(\therefore\) তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল \(\pi rl=23.1\)
বা, \(\cfrac{22}{7}\times 2.1 \times l=23.1\)
বা, \(l=\cfrac{23.1\times 7}{22\times 2.1}\)
বা, \(l=\cfrac{\cancel{231}\cancel{77}7\times \cancel7}{\cancel{22}2\times \cancel{21}\cancel3}=\cfrac{7}{2}\)

\(\therefore\) উচ্চতা \((h)=\sqrt{l^2-r^2}\) মিটার
\(=\sqrt{(\cfrac{7}{2})^2-(2.1)^2}\) মিটার
\(=\sqrt{\cfrac{49}{4}-4.41}\) মিটার
\(=\sqrt{12.25-4.41}\) মিটার
\(=\sqrt{7.84}\) মিটার \(=2.8\) মিটার

\(\therefore\) তাঁবুটির উচ্চতা \(2.8\) মিটার ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions