1. যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি ।
2. 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হলে, বার্ষিক সরল সুদের হার __।
3. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত?
4. যদি বার্ষিক 5% সুদের হারে কোনাে নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত?
5. আসলামচাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
6. কত টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 1 দিনের সুদ 1 টাকা হবে?
(a) 7300 টাকা (b) 1825 টাকা (c) 3650 টাকা (d) 10950 টাকা
7. আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে । যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2018
8. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
9. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার \(10\) বছরের সুদ,সুদ-আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
10. 400 টাকার 2 বছরের মূলচক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
11. যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।
12. নির্দিষ্ট পরিমাণ টাকার, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে -- বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পরিমাণ সমান হবে।
13. সুবীরবাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ এককালীন 6,00,000 টাকা পেলেন। ঐ টাকা তিনি এমন ভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাঙ্কে আমানত করতে চান, যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 34,000 টাকা পান। যদি পোস্ট অফিস ও ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 5% হয় তবে তিনি কোথায় কত টাকা রাখবেন নির্ণয় করো।
14. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার \(6\) বছরের সুদ আসলের \(\cfrac{18}{25}\) অংশ হবে?
15. বার্ষিক \(\cfrac{a}{5}\)% সরল সুদের হারে \(a^2\) টাকার \(\cfrac{a}{3}\) বছরের সুদ এই টাকা হলে \(\cfrac{a^3}{60}\) এর মান কত?
16. 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 87.50 টাকা হলে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?
(a) 10% (b) 25% (c) 20% (d) 15%
17. \(a\) টাকার \(b\) মাসের সরল সুদ \(c\) টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার হবে
(a) \(\cfrac{1200a}{bc}\%\) (b) \(\cfrac{1200c}{ab}\%\) (c) \(\cfrac{100b}{ac}\%\) (d) \(\cfrac{100ac}{ab}\%\)
18. যদি কোনও বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 'অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে?
19. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ-আসলের\(\frac{2}{5}\) অংশ হবে তা নির্ণয় করি।
20. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
21. কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে-মূলে 980 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো।
22. কোনো নির্দিষ্ট আসলের ক্ষেত্রে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 129.60 টাকা। যদি উভয় ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার 9% হয়, তবে আসলের পরিমাণ নির্ণয় করো।
23. বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ \(\cfrac{x}{10}\) টাকা হলে আসল হবে
(a) 2x টাকা (b) 4x টাকা (c) 10x টাকা (d) 20x টাকা
24. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা –
(a) 120 টাকা (b) 200 টাকা (c) 240 টাকা (d) 20 টাকা
25. বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকার 5 বছরের সুদ x টাকা হলে,আসলের পরিমাণ
26. 4% সরল সুদের হারে 1250 টাকার 146 দিনের সবৃদ্ধিমূল হবে-
(a) 1270 টাকা (b) 1280 টাকা (c) 1290 টাকা (d) 1300 টাকা
27. বার্ষিক 5% সরল সুদের হারে 6000 টাকার সুদ 1500 টাকা হতে কত বছর লাগবে?
(a) 3 বছর (b) 30 বছর (c) 5 বছর (d) 15 বছর
28. 5 বছরে কোনো আসলের সুদ যদি আসলের \(\cfrac{3}{8}\) অংশ হয় তবে সুদের হার কত?
(a) 6% (b) 7.5% (c) 8% (d) 10.5%
29. কিছু পরিমাণ টাকা বার্ষিক সরলসুদের হারে ৪ বৎসরে সুদে আসলে 700 টাকা দাঁড়ায় এবং এই সময়ে সুদের পরিমাণ আসলের 40% হয়। মূলধনের পরিমান হবে
(a) 500 টাকা (b) 400 টাকা (c) 600 টাকা (d) 300 টাকা
30. বার্ষিক \(3\frac{1}{2}\%\) হারে 750 টাকার 73 দিনের সরলসুদ হয়
(a) 5.25 টাকা (b) 5.75 টাকা (c) 6 টাকা (d) কোনটিই নয়।