1. PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার QR বাহুকে T পর্যন্ত বর্ধিত করা হল। যদি ∠SRQ এবং ∠SRT কোণদ্বয়ের পরিমাপের অনুপাত 4:5 হয় তবে ∠SPQ ও ∠SRQ এর মান নির্ণয় করো।
2. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পরিমাপের অন্তর 10° হলে, কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো।
3. একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয়মান নির্ণয় করো।
4. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35°57'4" এবং 39°2'56" হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো।
5. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3; ত্রিভূজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো।
6. যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হয় তবে ঐ বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। Madhyamik 2023
7. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 39°2'56" এবং 35°57'4" হলে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো।
8. কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:3 ঐ ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয়মান নির্ণয় করো।
9. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35°5'74" এবং 39°2'56" হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো।